‘লক্ষ্মীপুরে নৌকা প্রার্থীর জনপ্রিয়তা শুন্য’
নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী একেএম সালাহ উদ্দিন টিপু সংবাদ সংম্মেলন করেছেন। বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে লক্ষ্মীপুর প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন। টিপু সদর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি।
এসময় এ কে এম সালাহ উদ্দিন টিপু বলেন, লক্ষ্মীপুরে নৌকা প্রার্থীর জনপ্রিয়তা শুন্য। এজন্য তারা নির্বাচনকে প্রভাবিত করার অপচেষ্টা করছে। ভোটের মাঠে জনগণের কাছে না যেয়ে কিছু সেলফিবাজ নেতা তাদের বাসায় বসে উল্টো পাল্টা বকছেন। সুষ্ঠ ও অবাধ নির্বাচন অনুষ্ঠানে প্রশাসন ও সাংবাদিকদের সহযোগিতা চাচ্ছি। এছাড়া আওয়ামী লীগের উঠান বৈঠকে গোবর নিক্ষেপের সঙ্গে জড়িতদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করার দাবি জানান তিনি।
এরআগে সকালে সংবাদ সম্মেলনেও গোবর নিক্ষেপের বিষয়ে অভিযোগ করেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু।তিনি বলেন, বুধবার সন্ধ্যায় শহরের সমসেরাবাদ এলাকায় নৌকার প্রচারণা সভা চলাকালে নেতা-কর্মীদের লক্ষ্য করে গোবর ছোঁড়ে স্বতন্ত্র প্রার্থীর লোকজন।