হাতিয়ায় মেঘনা নদী থেকে ভাসমান ৫৭ মহিষ উদ্ধার

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১৪ মে, ২০২০ ৬:৩৪ অপরাহ্ণ

মোহনানিউজ ডেস্ক:  নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদী দিয়ে ভেসে যাওয়ার সময় ৫৭টি মহিষ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

বুধবার (১৪ মে) সকালে হাতিয়ার নলচিরা ঘাটের সন্নিকটে মেঘনা নদীতে ভাসমান অবস্থায় মহিষগুলো উদ্ধার করা হয়।

স্থানীয়দের ধারণা অস্বাভাবিক জোয়ারের পানিতে বিচ্ছিন্ন চরাঞ্চল থেকে এসব মহিষ ভেসে এসেছে। ঠিক সময়মতো নদী থেকে মহিষগুলোকে উদ্ধার করা না গেলে বাচাঁনো যেতো না।

বুধবার (১৪ মে) সকালে নদীতে স্পিডবোট চলাচলের সময় বোটের চালক দেখতে পায় নদীতে মহিষের একটি দল ভেসে যাচ্ছে। বিষয়টি চালক নলচিরা ঘাটের পুলিশকে অবহিত করে। পরে নলচিরা ঘাটের নৌ-পুলিশের একটি টিম নদী থেকে মহিষের দলটিকে উদ্ধার করে। এতে ছোটবড় মিলিয়ে ৫৭টি মহিষ রয়েছে।

এ ব্যপারে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের  জানান, মেঘনা নদী থেকে ৫৭টি মহিষ উদ্ধার করার পর তথ্য যাচাই-বাছাই করে প্রকৃত মালিকের কাছে মহিষগুলো হস্তান্তর করেছি।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন