সেন্টমার্টিনে রাত্রিযাপন নিষিদ্ধের সিদ্ধান্ত বাতিলের দাবি
সেন্টমার্টিন দ্বীপে পর্যটক সীমিতকরণ এবং রাত্রিযাপন নিষিদ্ধকরণের সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে ভ্রমন ব্যবসার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা। শুক্রবার দুপুরে কক্সবাজার শহরের একটি কনফারেন্স হলে সংবাদ সম্মেলনের আয়োজন করে ট্যুর অপারেটর এসোসিয়েশন অব কক্সবাজার (টুয়াক) এ দাবি জানায়।
এ সময় বক্তারা বলেন, এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে পর্যটনশিল্প ও স্থানীয় জনগণ এবং ব্যবসায়ীদের ব্যাপক ক্ষতি হবে। পাশাপাশি ঝুঁকিতে পড়বে বিভিন্ন উদ্যোক্তাদের হাজার কোটি টাকার বিনিয়োগ। পর্যটন বিরোধী সিদ্ধান্ত প্রত্যাহারে সরাসরি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছে পর্যটন ভিত্তিক এই সংগঠনটি।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন টুয়াকের সিনিয়র সহ-সভাপতি আনোয়ার কামাল, সহসভাপতি হোসাইন ইসলাম বাহাদুর, সাধারণ সম্পাদক আসাফ উদ দৌলা আশেকসহ সংশ্লিষ্টরা।