সেনাবাহিনীকে দিয়ে মেঘনার তীর রক্ষা বাঁধ প্রকল্প বাস্তবায়নের দাবি

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২৬ আগস্ট, ২০২১ ২:৪৫ অপরাহ্ণ

লক্ষ্মীপুরের রামগতি-কমলনগর মেঘনার তীর রক্ষা বাঁধ সেনাবাহিনীর তত্বাবধায়নের দাবিতে মানববন্ধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রসাশক কার্যালয়ের সামনে রামগতি কমলনগর নদী শাসন সংগ্রাম পরিষদ এ আয়োজন করেন। এসময় আইজীবি ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

মানববন্ধনে বক্তারা বলেন রামগতি ও কমলনগরের নদীভাঙনে হাজার হাজার ঘর-বাড়ি, সরকারি বেসরকারি বহু প্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হয়ে গেছে। নদী ভাঙনে সর্বস্ব হারিয়ে এসব এলাকার মানুষ এখন মানবেতর জীবনযাপন করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাঙন রোধে বেড়িবাঁধের কাজের জন্য প্রায় ৩১ শ’ কোটি টাকা বরাদ্দ দিয়ে অসহায় মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। এ প্রকল্পটি সুষ্ঠুভাবে সম্পন্ন ও বাঁধের দীর্ঘস্থায়ীত্বের বিষয়টি নিশ্চিতের লক্ষে কাজটি বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে করার দাবি জানান তারা।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন