শিমুল তলায় চায়ের দোকানে এমপি, শুনলেন তৃণমূল ভোটারদের কথা

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি, ২০২২ ১:০২ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: এমপি বললেই বুঝায় বিলাশবহুল জীবন। বছরের অধিক সময় এমপি হোষ্টেলেই বসবাস। ঢাকাতেই প্রতিষ্ঠিত।

 

কিন্তু এমপিদেরকে নিয়ে জনগণের এসব ধারণা ভাঙতে প্রতিনিয়ত জনসম্পৃক্তমূলক অনুষ্ঠান করে যাচ্ছেন এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন। তিনি লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

 

শনিবার বিকেলে এমপি নয়নের চায়ের দোকানে জনগণের সাথে চা খাওয়ার একটি দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

 

খোঁজ নিয়ে জানা গেছে, লক্ষ্মীপুর-২ আসনের শাকচর ইউনিয়নের শিমুল তলা এলাকায় সাধারণ জনগন ও আওয়ামী লীগের তৃনমূল নেতাকর্মীদের সাথে চা খাচ্ছেন এমপি নয়ন। এসময় জনগণের সমস্যা ও উন্নয়নের বিভিন্ন কথা শুনেন তিনি । তাদের সমস্যা সমাধানের বিভিন্ন দিক নির্দেশনা ও প্রতিশ্রুতি দিয়েছেন এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন।

জানতে চাইলে লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন বলেন, আমি জনগণের ভোটে এমপি হয়েছি। তাই জনগণের জন্য কাজ করি। জনগণের সাথে থাকতে আমার ভালোলাগে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন