লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবকলীগের মানববন্ধন
নিজস্ব সংবাদদাতা: ২০০৫ সালের ১৭ আগষ্ট সারাদেশে একযোগে সিরিজ বোমা হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা মানববন্ধন করেছে। মঙ্গলবার (১৭ আগষ্ট) দুপুরে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বেলায়েত হোসেন বেলালের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন লক্ষ্মীপুর-২ রায়পুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া ও জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মাহবুব ইমতিয়াজ প্রমুখ।