লক্ষ্মীপুরে যুবদলের তিন নেতা বহিস্কার

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১৩ আগস্ট, ২০২৪ ৮:১২ অপরাহ্ণ

লক্ষ্মীপুরে দলীয় নির্দেশনা ভঙ্গ করে অপরাধমূলক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে যুবদলের তিন নেতাকে বহিস্কার করা হয়েছে। মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে জেলা যুবদলের সদস্য (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) শামছুল আহসান মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

 

বহিস্কৃতরা হলেন, সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি জয়নাল আবেদিন আবদুল্লাহ, সদস্য মো. ফারুক ও কাশেম।

 

দলীয় সূত্র জানায়, বহিস্কৃত নেতারা চলমান পরিস্থিতিতে দলীয় নির্দেশনা ভঙ্গ করে সংগঠনবিরোধী অপরাধমূলক কার্যকলাপে জড়িয়ে পড়ে। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যুবদল নেতা আবদুল্লাহ, ফারুক ও কাশেমকে দল থেকে বহিস্কার করা হয়। জেলা যুবদলের আহবায়ক রেজাউল করিম লিটন, সদস্য সচিব আবদুল আলিম হুমায়ুন ও সিনিয়র যুগ্ম-আহবায়ক সৈয়দ রশিদুল হাসান লিংকনের নির্দেশে তাদেরকে বহিস্কার করা হয়।

 

জেলা যুবদলের সদস্য (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) শামছুল আহসান মামুন বলেন, বহিস্কৃতদের অপকর্মের কোন দায় দায়িত্ব দল নেবে না। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীকে তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখতে অনুরোধ করা হয়েছে।

 

প্রসঙ্গত, এরআগে ৮ আগস্ট প্রতিপক্ষের বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটে জড়িত থাকার অভিযোগে দত্তপাড়া ইউনিয়ন যুবদলের সদস্য হুমায়ুন, কাউসার, চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের সদস্য সাদ্দাম ও মান্দারী ইউনিয়ন যুবদলের সদস্য বাশারকে বহিস্কার করা হয়।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন