লক্ষ্মীপুরে প্রতিবন্ধী ও পথচারীদেরকে খাদ্য সহায়তা
লক্ষ্মীপুরে করোনার ভাইরাস প্রতিরোধে কর্মহীন হয়ে পড়েছে মানুষ।এতে প্রতিবন্ধীদের সহযোগীতা করারও কেউ নেই। সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে ১৩ জন প্রতিবন্ধী ও পথচারীদেরকে খাদ্য সামগ্রী দিয়ে সহযোগীতা করা হয়েছে।
লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও সাবেক বিমানমন্ত্রী একেএম শাহজাহান কামালের পক্ষ থেকে এসব প্রতিবন্ধী ও পথচারীদেরকে সহযোগীতা করেন বায়েজিদ ভূঁইয়া।তিনি সংসদ সদস্যের প্রতিনিধি ও জেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক।
বুধবার (১ এপ্রিল) সকাল থেকে সদর উপজেলার মান্দারী, উত্তর জয়পুর, হাজিরপাড়া, ভবানীগঞ্জ ও চরশাহীর, কুশাখালি ও শান্তির হাটসহ বিভিন্ন এলাকায় বায়েজিদ ভূঁইয়াকে খাবার বিতরণ করতে দেখা গেছে।এসময় তিনি সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা মূলক দিক নির্দেশনা দেয়।
জানা গেছে, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে সরকারের নির্দেশনা অনুযায়ী দিনমজুররা কাজকর্ম বন্ধ করে বাড়িতে অবস্থান করছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সদর আসনের এমপি শাহজাহান কামালের উদ্যোগে কর্মহীন হয়ে পড়া দিনমজুরদের বাড়িতে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে।
এক হাজার ৫০০ দিনমজুরের পরিবারকে চাল, ডাল, তেল, পেঁয়াজ ও আলুসহ ১ সপ্তাহের খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে। এসব খাবার কোন নেতাকর্মীরা হাতে না দিয়ে এমপি প্রতিনিধি বায়েজিদ নিজেই বাড়িতে বাড়িতে গিয়ে বিতরণ করছেন।
বায়েজিদ ভূঁইয়া বলেন, প্রতিবন্ধী ও পথচারী মানুষ এখন বিপাকে রয়েছে। তাদেরকে খাবার পৌঁছানো আমাদের কর্তব্য। এজন্য লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও সাবেক বিমানমন্ত্রী একেএম শাহজাহান কামালের পক্ষ থেকে তাদেরকে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছি।