লক্ষ্মীপুরে পথচারীদেরকে মাক্স দিলেন ওসি আজিজুর রহমান মিয়া

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২৮ এপ্রিল, ২০২০ ৯:৩৯ অপরাহ্ণ

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিজুর রহমান মিয়া পথচারী ও ক্ষুদ্র ফুল-ব্যবসায়ীদেরকে মাক্স দিয়েছেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে সদর উপজেলার দালালবাজার ও জেলা শহরের বিভিন্নস্থানে মাক্স ও হ্যন্ড গ্লাপস এবং হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছেন।

 

জানতে চাইলে লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান মিয়া বলেন, করোনা-ভাইরাস প্রতিরোধে মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলতে আমরা সবসময় সচেতনতামূলক লিফলেট ও প্রতিটি হাট-বাজারে গণসচেতনতামূলক সর্তক বার্তা দিয়ে আসছি। সেলক্ষে মাক্স,হ্যান্ড গ্লাপস ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে।একই সাথে সামাজিক দূরত্ব বজায় চলাচল করতে বারবার নির্দেশ দিয়ে আসছি।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন