লক্ষ্মীপুরে ছাত্রদলের উপহার পেলেন বন্যার্তরা

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৩০ আগস্ট, ২০২৪ ১২:৪১ পূর্বাহ্ণ

লক্ষ্মীপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী উপহার দিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির পক্ষ থেকে সদর উপজেলার বন্যা কবলিত রাজিবপুর ও জকসিন এলাকায় এসব বিতরণ করা হয়।

 

বৃহস্পতিবার বিকেলে নেতাকর্মীদের নিয়ে বন্যার্তদের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দেয় জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহবাজ মাহমুদ চৌধুরী জিদান।

 

এসময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সাবেক সভাপতি রাফিউল ইসলাম রিভেন, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক ফয়েজ পাটোয়ারী, নাসিরুজ্জামান রাহাত,মোস্তাফিজুর রহমান, আরাফাত মেহেরাজ,রাশেদ হাওলাদার, সদস্য রিফাত চৌধুরীসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন