লক্ষ্মীপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৪ জানুয়ারি, ২০২২ ৭:৩০ অপরাহ্ণ

লক্ষ্মীপুরে ৪০০টি ইয়াবা বড়িসহ মো. আবুল বাশার নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল।

মঙ্গলবার (৪ জানুয়ারি) বেলা পৌনে ১২টার দিকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর লরেন্স বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

আবুল বাশার উপজেলার চর পাগলা গ্রামের মৃত শাফু মিকারের ছেলে। তিনি চিহ্নিত মাদক বিক্রেতা বলে জানায় ডিবি পুলিশ।

জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাত হোসেন টিটো বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন