লক্ষ্মীপুরে ইসলামী আন্দোলনের অক্সিজেন সেবা কার্যক্রম চালু
প্রেস বিজ্ঞপ্তি: লক্ষ্মীপুর অক্সিজেন সেবা কার্যক্রম চালু করেছে ইসলামী আন্দোলন। ইসলামী আন্দোলন লক্ষীপুর জেলা শাখার সভাপতি আলহাজ্ব অনারারী ক্যাপ্টেন (অবঃ) মুহা. ইব্রাহীম ও সেক্রেটারি মাও. মহিউদ্দিন এ কার্যক্রমের উদ্ভোধন করেন। এসময় সেবা প্রদানকারীদের কে প্রশিক্ষণ দেওয়া হয়।
এ উপলক্ষে শুক্রবার বিকালে লক্ষীপুর সেলিনা হোসাইন হাফেজিয়া মাদরাসায় এক আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় বক্তব্য রাখেন লক্ষীপুর পৌরসভা নির্বাচনের হাতপাখার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী মাও. জহির হোসাইন, জেলা আন্দোলনের জয়েন্ট সেক্রেটারি মাও. আ হ ম নোমান সিরাজী, সাংগঠনিক সম্পাদক মাও. ইমরান হোসাইন, শ্রমিক আন্দোলনের জেলা সভাপতি হাঃ লোকমান হোসাইন, লক্ষীপুর পুলিশ লাইন্স জামে মসজিদের খতিব মাও. সোলাইমান সাহেব, যুব আন্দোলনের জেলা সহ-সভাপতি মাও. মোখলেসুর রহমান, ইশা ছাত্র আন্দোলনের জেলা সভাপতি মুহা. তানভীর হোসাইন প্রমুখ।
বক্তারা বলেন, মানুষ মানুষের জন্য আমরা করোনার শুরু থেকেই ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশের মানুষের পাশে রয়েছে, লক্ষীপুরে ধাপে ধাপে করোনা আক্রান্ত ব্যক্তিদেরকে সেবা দিচ্ছি তারই ধারাবাহিতায় এখন থেকে লক্ষীপুরে আক্রান্ত ব্যক্তিদের জন্য অক্সিজেন সেবা চালু করা হয়েছে। প্রশিক্ষণ প্রদান করেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত অফিসার সার্জেন্ট মুহা. ইউছুপ আলম ও যুব রেড ক্রিসেন্ট লক্ষীপুর ইউনিটের যুব প্রধান আব্দুল আওয়াল খোকন। বার্তা প্রেরক মাও. মাহমুদুল হাসান প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখা।