লক্ষ্মীপুরে ইউপি সদস্য মিরন হত্যায় ১১ জনের যাবজ্জীবন

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২২ আগস্ট, ২০২৩ ১:১৭ অপরাহ্ণ

লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য খোরশেদ আলম মিরনকে হত্যার দায়ে ১১ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদেরকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা না দিলে তাদের আরও একবছর কারাগারে থাকতে হবে।

মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন। এ মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় আরও ১১ জনকে বেকসুর খালাস দিয়েছে আদালত।

জেলা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী জসিম উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রায়ের সময় মিলন ওরফে সিএনজি মিলন ও রুবেল নামে দণ্ডপ্রাপ্ত দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন। বাকি আসামিরা পলাতক। তারা আদালতে উপস্থিত হননি।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন