রায়পুরে ৩ দিন ব্যাপী ৫৪ তম মাহ্ফিল শুরু আজ

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২৪ জানুয়ারি, ২০১৯ ২:৩০ অপরাহ্ণ

রায়পুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে উপজেলার হায়দরগঞ্জের ঐতিহাসিক ঈদগাহ্ ময়দানে ৩ দিন ব্যাপী ৫৪তম ইছালে ছাওয়াব মাহ্ফিল শুরু হবে আজ (বৃহস্পতিবার) দুপুর থেকে।

দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান এ মাহ্ফিলে অংশগ্রহন করবেন বলে জানা যায়। ২৭ জানুয়ারী ২০১৯ রবিবার বাদ ফজর আখেরী মুনাজাতের মধ্য দিয়ে মাহ্ফিলের সমাপ্তি হবে।

 

চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব আওলাদে রাসূল আল্লামা হযরত মাওলানা সাইয়্যেদ মোঃ আনোয়ার হোসাইন তাহের জাবিরী আল-মাদানী’র সভাপতিত্বে ৩ দিন ব্যাপী মাহফিলে দেশের প্রখ্যাত ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ ও বুজুর্গাণে দ্বীনগণ বয়ান পেশ করবেন।

 

তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ প্রখ্যাত মুফাচ্ছেরে কোরআন হযরত মাওলানা ছাইয়্যেদ মোঃ জাহেদ ইজ্জুদ্দীন জাবিরী আল-মাদানী, হযরত মাওলানা ছাইয়্যেদ মোঃ মাহবুব জাবিরী, মাওলানা ড. মিজানুর রহমান আযহারী, হযরত মাওলানা মোল্যা নাজিম উদ্দিন, হযরত মাওলানা আবু নছর আশরাফী, মাওলানা সালাউদ্দিন চাঁদপুরী, মাওলানা ওবায়েদুস সোবহান মামুন সাঈদী, হযরত মাওলানা মোঃ ইসমাঈল, মাওলানা আব্দুল আজিজ মজুমদার ও ড. এ,কে,এম ফজলুল হক প্রমুখ।

 

দেশ ও জাতির কল্যান কামনা করে রবিবার (২৭ জানুয়ারী) বাদ ফজর আখেরী মুনাজাতের মাধ্যমে মাহ্ফিলের সমাপ্তি ঘটবে।

 

এ বিষয়ে জানতে চাইলে মাহফিল পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা মুফতি সাইয়্যেদ মোঃ তাহের ইজ্জুদ্দীন জাবিরী আল-মাদানী জানান, ‘দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে লক্ষ লক্ষ তৌহিদী জনতার সমাগম ঘটবে এ মাহ্ফিলে। তাদের বরণ করার জন্য ইতিমধ্যে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। দেশের প্রখ্যাত ও শ্রেষ্ঠ আলেমদের বিষয়ভিত্তিক বয়ান পেশ করার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মহান আল্লাহ্র কৃপায় আশা করছি অন্যান্য বছরের চেয়ে এ বছর লোক সমাগম অনেক বেশি হবে।’

মতামতের জন্য সম্পাদক দায়ী নন