রায়পুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১১ আগস্ট, ২০২১ ১১:০৮ পূর্বাহ্ণ

লক্ষ্মীপুরের রায়পুরে পুকুরের পানিতে ডুবে মোঃ হাফিজ নামে ৪ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার  (১০আগষ্ট ) বিকেলে  উপজেলার সোনাপুর ইউনিয়নের চরবগা  গ্রামের নুরুল হক হাফেজের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু হাফিজ ওই বাড়ির ব্যবসায়ী জাকির হোসেনের পুত্র।
পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শিশু হাফিজ বিকালে বাড়ির পাশে পুকুর পাড়ে খেলা করছিলো। এক পর্যায়ে তার মা তাকে দেখতে না পেয়ে বিভিন্নস্থানে খুঁজতে শুরু করেন। পুকুর পাড়ে এসে শিশুকে পুকুরে ডুবন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। এ সময় স্থানীয়রা পুকুরের পানি থেকে শিশুটিকে উদ্ধার জেলা সদর হাসপাতালে  নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আনোয়ার হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন