রামগতিতে শিশু ধর্ষণের ঘটনায় যুবক গ্রেফতার

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২ সেপ্টেম্বর, ২০২০ ৬:৪৫ অপরাহ্ণ

লক্ষ্মীপুরের রামগতিতে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় মো. মাকছুদ নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে গ্রেফতার যুবককে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এরআগে ভোরে তাকে উপজেলার চরকলাকোপা গ্রাম থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাকছুদ পশ্চিম চরকলাকোপা গ্রামের মৃত সফিক উল্যার ছেলে। পুলিশ জানায়, ২৪ আগস্ট সন্ধ্যায় চকলেটের দেখিয়ে শিশুটিকে মাকছুদ ডেকে নেয়। পরে মাকছুদ তার ঘরে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে।
শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে মাকছুদ পালিয়ে যায়। পরে স্থানীয় প্রভাবশালীরা ঘটনাটি দামাচাপা দেওয়ার চেষ্টা করে। শিশুর মা অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।
পরে তাকে ধর্ষণ মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। শিশুটিকে উদ্ধার করে সদর হাসপাতালে ডাক্তারী পরীক্ষা দেওয়া হয়। রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, ধর্ষণের ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগী শিশুকে ডাক্তারি পরীক্ষা দেওয়া হয়েছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন