মধ্যবিত্তদের ঘরে চালের বস্তা পৌঁছে দিলেন বায়েজীদ ভূঁইয়া

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২ মে, ২০২০ ১০:০৪ পূর্বাহ্ণ

লক্ষ্মীপুরে মধ্যবিত্তদের ঘরে ঘরে চালে বস্তা পৌঁছে দিচ্ছেন বায়েজীদ ভূঁইয়ার। তিনি লক্ষ্মীপুর সদর আসনের এমপি শাহজাহান কামালের প্রতিনিধি ও জেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক। রাতের আধাঁরে সন্ধান নিয়ে কর্মহীন মধ্যবিত্তদের ঘরে ঘরে ৪০ কেজি চালের বস্তা পৌঁছে দিচ্ছেন।

 

শুভক্রবার (১মে) রাতে সদর উপজেলার লাহারকান্দিসহ পৌরসভার বিভিন্ন এলাকায় এসব চাল পৌঁছে দেয়। এসময় ওইসব পরিবারকে নগদ অর্থও প্রদান করা হয়।

 

জানতে চাইলে বায়েজীদ ভূঁইয়া বলেন, আমি শারীরিকভাবে অসুস্থ। কিন্তু মধ্যবিত্ত বেশ কয়েকটি পরিবার আমাকে ফোন দিয়ে কষ্টে আছে জানালে আমি নিজে চালের বস্তা নিয়ে তাদের ঘরে পৌঁছে দিচ্ছি। এমপি শাহজাহান কামালের পক্ষ থেকে এসব দেয়া হচ্ছে বলেও জানান তিনি।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন