বুধবার করোনার টিকার দ্বিতীয় ডোজ নেবেন খালেদা জিয়া
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বুধবার (১৮ আগস্ট) করোনা টিকার দ্বিতীয় ডোজ নেবেন। রাজধানীর মহাখালীতে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে তিনি এ টিকা নেবেন। এজন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে সার্বিক নিরাপত্তা চেয়ে চিঠি দিয়েছেন খালেদা জিয়ার বিশেষ সহকারী আবদুস সাত্তার।
মঙ্গলবার (১৭ আগস্ট) সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, বেগম খালেদা জিয়া বুধবার দুপুর ২টায় হাসাপাতালে গিয়ে টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করবেন।এর আগে গত ১৯ জুলাই বিকেলে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে প্রথম ডোজ টিকা নেন খালেদা জিয়া।