বিশ্ব ইজতেমা উপলক্ষে চলবে বিশেষ ট্রেন

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৯ জানুয়ারি, ২০২০ ৩:৪৫ অপরাহ্ণ

আসন্ন বিশ্ব ইজতেমায় অংশগ্রহণকারী মুসুল্লিদের যাতায়াতের সুবিধার্থে আগামী ১০-১২ জানুয়ারি ও ১৭-১৯ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন গন্তব্যে বেশ কিছু বিশেষ ট্রেন চলাচলের ব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. শরিফুল আলম স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিশ্ব ইজতেমা উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে বিশেষ ট্রেন পরিচালনা করবে সেগুলো হলো

আগামী ১১ ও ১৮ জানুয়ারি জামালপুর-টঙ্গী পর্যন্ত চলবে স্পেশাল ট্রেন। ট্রেনটি জামালপুর থেকে ছাড়বে সকাল ৯টা ১৫ মিনিটে এবং টঙ্গী স্টেশনে পৌঁছাবে দুপুর ২টা ১৫ মিনিটে।

১০ ও ১৭ জানুয়ারি ঢাকা-টঙ্গী পর্যন্ত চলবে জুমা স্পেশাল ট্রেন। ট্রেনটি ঢাকা থেকে ছাড়বে সকাল ১০টা ২০ মিনিটে এবং টঙ্গী পৌঁছাবে ১১টা ২০ মিনিটে। জুমার নামাজ শেষে ট্রেনটি টঙ্গী থেকে ছাড়বে দুপুর ২টা ৫০ মিনিটে এবং ঢাকায় পৌঁছাবে বিকেল ৩টা ৫০ মিনিটে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন