বিদ্যুৎপৃষ্ট হয়ে শ্রমিকলীগ নেতার মৃত্যু

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৩০ আগস্ট, ২০২০ ৩:২৮ অপরাহ্ণ

বরগুনার বামনায় শ্রমিকলীগ নেতা মোঃ রাজু জোমাদ্দার (২৫)বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেছেন। রবিবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।

মোঃ রাজু জোমাদ্দার উপজেলার রামনা ইউনিয়নের শ্রমিক লীগের আহ্বায়ক ও দক্ষিণ রামনা গ্রামের মোঃ জলিল জোমাদ্দারের ছেলে।

স্থানীয়রা জানায় রাজু গ্রামীণ ফোনে চাকরি করে। অফিসে যাওয়ার জন্য সকালে গোসল করার উদ্দেশে পানি উঠানোর জন্য মোটরে বিদ্যুৎ সংযোগ দিতে যায়। এ সময় অসাবধানবশত বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যায়। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বামনা থানার ওসি সঞ্জয় মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন