বরগুনায় এক নার্স করোনা আক্রান্ত
বরগুনা প্রতিনিধি: বরগুনা জেনারেল হাসপাতালের আইসোলেশনে কর্মরত একজন নার্স করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।বুধবার (১৩ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের সিভিল সার্জন ডা.হুমায়ন খান শাহিন। এনিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়ে ৪০ জনে দাঁড়িয়েছে।
বরগুনা জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে,ওই নার্স হাসপাতালের আইসোলশনের ওর্য়াডের দায়িত্ব পালন করেছেন এবং করোনা ভাইরাসে সংক্রমিত নিশ্চিত হওয়ার পর্যন্ত দায়িত্বপালন অবস্থায় ছিলেন।তবে তাকে আইসোলেশন এ নেওয়া হয়েছে।
বরগুনা জেনারেল হাসপাতালের সিভিল সার্জন হুমায়ন খান শাহিন বলেন, ইতোমধ্যেই আমরা ওই নার্সকে আইসোলেশনে নিয়েছি। এছাড়াও তার সংস্পর্শে থাকা আরও দুই নার্সকে আমরা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রেখেছি।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, বরগুনায় এখন পর্যন্ত করোনাভাইরাসে সংক্রমিত হয়েছে ৪০ জন। এদের মধ্যে মৃত্যুবরণ করেছেন দুইজন। আর ২৬ জন সম্পূর্ণ সুস্থ হয়ে ফিরেছেন স্বজনদের মধ্যে।