বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১৭ মার্চ, ২০২০ ৯:৫২ পূর্বাহ্ণ

কমলনগরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়ার মাহফিল করা হয়েছে।

কোরআন খতম ও দোয়ার আয়োজন করেন উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক রেবেকা মহসিন।


মঙ্গলবার (১৭ মার্চ) সকালে রেবেকা মহসিন মঞ্জিলে হাফেজ ও আলেমদের দিয়ে কোরআন তেলওয়াত ও দোয়া করা হয়।

উপজেলা আওয়ামীলীগ নেত্রী রেবেকা মহসিন বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৫ আগষ্ট ও মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও করোনা ভাইরাস থেকে দেশবাসীকে হেফাজতের লক্ষ্যে মসজিদ-মাদ্রাসা, এতিমখানায় কোরআন খতম ও দোয়া মাহফিল করা হবে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন