ফুলপুরকে আধুনিক মডেল পৌরসভা বানাতে চাই: শশধর সেন
ফুলপুর প্রতিনিধিঃ ফুলপুর পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী মিঃ শশধর সেন বলেছেন আমি নির্বাচিত হয়ে ফুলপুর পৌরসভাকে একটি আধুনিক মডেল পৌরসভা বানাতে চাই।
৪ই ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) শেরপুর রোডস্থ তার নিজ নির্বাচনী কার্যালয়ে এ কথা বলেন তিনি।
মিঃ শশধর সেন আরও বলেন, আগামী ১৪ ফেব্রুয়ারী আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে যোগ্য বলেই মনোনয়ন পেয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা দিয়েছেন আমি এর সম্মান রক্ষা করার চেষ্টা করে যাব।
জনগণ আমাকে নির্বাচিত করলে আমি পৌরসভার জলাবদ্ধতা নিরসন, রাস্তাঘাটের উন্নয়ন,মেধাবী ছাত্রদের বৃত্তি প্রদান, লাইটিং সহ সর্ব ক্ষেত্রে উন্নয়নের মাধ্যমে পৌরসভাকে একটি পরিচ্ছন্ন মডেল পৌরসভায় রূপান্তরিত করবো সেই সাথে ফুলপুরকে ফুলের মতো করে সাজাবো।
তিনি বলেন, আমি পৌরবাসীকে সাথে নিয়ে গড়ে তুলতে চাই একটি উন্নত,আধুনিক,মডেল ও পরিচ্ছন্ন ফুলপুর পৌরসভা। জবাবদিহিতা এবং স্বচ্ছতার পাশাপাশি বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাই। এজন্য তিনি সকলের একান্ত সহযোগিতা কামনা করছেন।