পৃথিবীতে এসেছে প্রথম সন্তান, কোলে নেওয়ার আক্ষেপ কর্মস্থলে আটকা পড়া বাবার

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৩ মে, ২০২০ ১:৫০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম ভাটিয়ারির বাংলাদেশ মিলিটারি একাডেমির (বেসমারিক) ম্যাচ স্টাফ মো. ইউনুস ও তার সহধর্মিণী জোবাইদা ইসলাম তানিয়ার ঘরে জন্ম নিয়েছে ফুটফুটে শিশু কন্যা।

শনিবার (২ মে) রাত ৮ টা ৫ মিনিটে তার সহধর্মিণীর কোল আলোকিত করেছে শিশুটি। কিন্তু করোনার কারণে কর্মস্থলে আটকে থাকায় প্রথম সন্তানকে কোলে নিতে পারেনি ইউনুস।এই আক্ষেপ তিনি কবিতার মাধ্যমে প্রকাশ করেছেন।

কবিতাটি হল-

শুভ জন্মদিন

তা’ইয়া ইসলাম ইন্তিহা

এসেছো তুমি করোনা নামক মহামারীতে বাবা নেই কাছে তোমার পাওনি বাবার আদর যেতে পারোনি বাবার বুকে।

বাবা তোমায় দোয়া করে এপার ওপার দুই পারেতে সুখে থাকো যেন সারাজীবন সুবিশাল সুখে।

বিধাতাই তোমায় রাখবে সুখে এই দোয়াই করবো মোনাজাতে তিনি যেনো তোমায় পর্দাশীল আর দীর্ঘ নেক হায়াৎ দান করে।

প্রসঙ্গত, ইউনুছ লক্ষ্মীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সমসেরাবাদ এলাকার ইসলাম পন্ডিত বাড়ির বাসিন্দা। শনিবার রাতে লক্ষ্মীপুর উপশম হসপিটালে সিজারের মাধ্যমে তার স্ত্রী তানিয়া কন্যা শিশুর জন্ম দেয়। জন্ম নেওয়ার আগেই মেয়ের নাম তা’ইয়া ইসলাম ইন্তিহা ঠিক করে রাখা হয়েছিল। করোনা ভাইরাসের ঝুঁকিরোধে কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী কর্মস্থল থেকে কোন কর্মকর্তা-কর্মচারীর বের হওয়ার সুযোগ নেই। এজন্য প্রথম সন্তানকে কোলে নিতে আসতে পারেনি ইউনুস। স্ত্রীর পাশেও থাকতে পারেননি তিনি।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন