দেশের ১২ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২৫ আগস্ট, ২০২০ ১২:১৪ অপরাহ্ণ

দেশের ১২টি অঞ্চলে ঝড়বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। এসব অঞ্চলের নদীবন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

মঙ্গলবার সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

এতে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, টাঙ্গাইল, খুলনা যশোর, কুষ্টিয়া, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এদিকে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার একই সময়ের পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে ও দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন