চর কাদিরা ইউনিয়নে নৌকা প্রত্যাশী নুরুল ইসলাম সাগর
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর কাদিরা ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি মো.নুরুল ইসলাম সাগর।
ইউনিয়নের সকল শ্রেণি পেশার মানুষের পরিচিত মুখ ও আপনজন নুরুল ইসলাম (সাগর) এবার নৌকার মাঝি হতে চান। মানুষের বিপদে ঘরে বসে না থেকেই তিনি ছুটে যান বিপদগ্রস্থ মানুষের পাশে। যুব সমাজকে আধুনিক শিক্ষায় শিক্ষিত,মাদকমুক্ত ও ক্রীড়ামোদী করে গড়ে তোলাসহ দলীয় কর্মসূচি পালন ও এলাকার উন্নয়নে অংশগ্রহণ করে ইউনিয়নের নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডে করে যাচ্ছেন বঙ্গবন্ধু আদর্শের এই রাজনৈতিক কর্মী।
৫০ বছরের রাজনৈতিক জীবনে তিনি পালন করেছেন ছাত্র, যুব ও আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ দায়িত্ব।
ছাত্র জীবনে হাজির হাট মিল্লাত একাডেমি ছাত্র লীগ সদস্য হিসাবে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবীত হয়ে দায়িত্ব পালন করেছেন রামগতি থানা ছাত্র লীগের সদস্য হিসাবে।
এছাড়া বৃহত্তর ৫নং চরকাদিরা ইউনিয়ন যুবলীগ,আওয়ামীলীগের সদস্য ও ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পরে সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করেছেন।
বর্তমান ৮নং চর কাদিরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন নুরুল ইসলাম (সাগর)।
আসন্ন চর কাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিক পেতে স্থানীয় অনেকে আলোচনায় থাকলেও সবার শীর্ষে নুরুল ইসলাম সাগর।
তিনি বিশ্বাস করেন শুধু ব্যক্তিগত সহযোগীতা দিয়ে সমাজ ও সমাজের মানুষের সব সমস্যার সমাধান করা সম্ভব না। তাই বৃহৎ পরিসরে সমাজের সার্বিক উন্নয়ন করতে এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী সেবক নুরুল ইসলাম (সাগর)।
এলাকার উন্নয়নের স্বার্থে চেয়ারম্যান পদে প্রার্থী হতে মাঠে নেমেছেন। নুরুল ইসলাস (সাগর) নির্বাচিত হলে সকল কর্মকান্ডে জনগনের অংশগ্রহন ও জবাবদিহিতা নিশ্চিত করাসহ ডিজিটাল ইউনিয়ন গঠন করতে চান।
একইসাথে মাদক,সন্ত্রাস ও দুর্ণীতি প্রতিরোধসহ জনসচেতনতামূলক কর্মসুচি গ্রহন করতে চান তিনি। এলাকার বিভিন্ন বয়সের মানুষের সাথে কথা বলে জানা যায়,দক্ষ সংগঠক ও বলিষ্ঠ নেতৃত্বের কারনে এবার নুরুল ইসলাম (সাগর ) কে ভোট দিয়ে নির্বাচিত করতে চান। চর কাদিরা ইউনিয়নের উন্নয়নের জন্য তার বিকল্প নাই। ইতিমধ্যে ইউনিয়নের মূরুবী, যুবসমাজ,ছাত্রসমাজ সহ সাধারণ জনগণ এবার দক্ষ সংগঠক নুরুল ইসলাম (সাগর) এর পক্ষে সকলকে ঐক্যবদ্ধ করতে মাঠে নেমেছেন। শুধু যুব সমাজ নয়,ছাত্র শিক্ষক,শ্রমিক জনতা, বৃদ্ধ বণিতাসহ সকল শ্রেণি-পেশার মানুষ এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নুরুল ইসলাম (সাগর) কে নৌকার মাঝি হিসেবে চায়।
নির্বাচনে অংশগ্রহন প্রসঙ্গে নুরুল ইসলাম (সাগর) বলেন,আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সংগঠন,দেশরত্ন শেখ হাসিনার প্রিয় সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। দেশরত্ন শেখ হাসিনার আদর্শকে সমুন্নত রেখে আমি জনগণের জন্য কাজ করতে চাই। সারাদেশের মধ্যে উন্নয়নের রোল মডেল হবে চরকাদিরা ইউনিয়ন সন্ত্রাস,দূর্নীতি মাদক মুক্ত মডেল ইউনিয়ন হবে এটি । আধুনিক তথ্য প্রযুক্তি সম্পন্ন ডিজিটাল ইউনিয়ন গঠনসহ সকল কর্মকান্ডে জনগনের অংশগ্রহন ও জবাবদিহিতা নিশ্চিত করা আমার লক্ষ্য।
সৎ যোগ্য ও অন্যায়ের বিরুদ্ধে সর্বদা সোচ্চার তিনি আরো বলেন দল আমাকে নৌকা প্রতীক দিলে অবশ্যই আমি চর কাদিরা ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হবো। আমি চেয়ারম্যান নির্বাচিত হলে অত্র ইউনিয়নে উন্নয়নের নব দিগন্ত সৃষ্টি হবে বলে প্রত্যাশা করছেন ইউনিয়নের বিভিন্নস্তরের মানুষ।
সেইসাথে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা নির্মাণে সহযোগী হতে চাই। দল আমাকে নৌকা প্রতীক দিলে ইনশাআল্লাহ আমি অবশ্যই নির্বাচন করবো এবং বিজয়ী হবো। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি নৌকার মাঝি হতে চাই।