গণহত্যা দিবসে লক্ষ্মীপুরে ছাত্রলীগের মোমবাতি প্রজ্জলন
নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরোচিত হত্যাকান্ডে নিহত সকল শহীদদের স্মরনে লক্ষ্মীপুরে মোমবাতি প্রজ্জলন করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ মার্চ) রাত ১০ টার দিকে গণহত্যা দিবস উপলক্ষে লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রলীগ এ আয়োজন করে। কলেজ শহীদ মিনার প্রাঙ্গনে মোমবাতি দিয়ে দেশের মানচিত্র এঁকে আলো প্রজ্জলনের মাধ্যমে শহীদদের স্মরণ করেছে ছাত্রলীগ।![]()
এসময় উপস্থিত ছিলেন কলেজ ছাত্রলীগের সভাপতি ফাহাদ বিন কামাল মাহি, সাধারণ সম্পাদক ফারুক হোসেন বাবু, সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ অন্তর, দফতর সম্পাদক মেহেদী হাসান বোরহান, কলেজিয়েট উচ্চ বিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাফসান জানি জয় প্রমুখ।
দলীয় সূত্র জানায়, ৭১ এর ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী ঘুমন্ত বাঙালি জাতিকে নির্বিচারে হত্যা করেছে। দিনটি ইতিহাসে গণহত্যা দিবস হিসেবে পালন করা হয়। এ উপলক্ষে কলেজ ছাত্রলীগ বিভিন্ন উদ্যোগ নেয়। রাতে সকল শহীদদের স্মরণে কলেজ শহীদ মিনার প্রাঙ্গণে দেশের মানচিত্র বানিয়ে মোমবাতি প্রজ্জলন করা হয়েছে। এর আগে দুপুরে মুক্তিযুদ্ধে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া অনুষ্ঠানে কলেজের শিক্ষকরাও উপস্থিত ছিলেন।
![]()
ছাত্রলীগ নেতা ফাহাদ বিন কামাল মাহি বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে যখন স্বাধীনতার জন্য বাঙালি জাতি ঐকবদ্ধ হয়েছিলো। ঠিক তখনই ২৫ মার্চ রাতে ঘুমন্ত বাঙালির ওপর বর্বরোচিত হত্যাযজ্ঞ চালায় পাক হানাদার বাহিনী। কিন্তু বীর মুক্তিযোদ্ধারা রক্তের বিনিময়ে দেশ স্বাধীন করেছেন। বঙ্গবন্ধুর নেতৃত্বে এ স্বাধীনতা আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন।