কমলনগরে ১০ মাসের শিশু করোনায় আক্রান্ত

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২৮ এপ্রিল, ২০২০ ১১:৩৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:  লক্ষ্মীপুরের কমলনগরে ১০ মাস বয়সী একটি শিশু করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। চট্টগ্রাম ভেটেরিনারী এন্ড এনিম্যাল সাইন্স ইউনিভার্সিটিতে তার নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ পাওয়া যায়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু তাহের মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, জ্বর, সর্দি ও কাঁশিতে আক্রান্ত উপজেলার চরলরেন্স ভক্তপাড়া এলাকার ওই শিশুটিকে স্বজনরা ২১ এপ্রিল চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনেন। এ সময় করোনা সন্দেহে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। মঙ্গলবার চট্টগ্রাম ভেটেরিনারী এন্ড এনিম্যাল সাইন্স ইউনিভার্সিটির পরীক্ষায় তার শরীরে করোনা পজিটিভ আসে। শিশুটির চিকিৎসায় প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে বলে তিনি জানান।

স্বাস্থ্য কর্মকর্তা বলেন, ১০ মাস বয়সী এ শিশু নিয়ে কমলনগরে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে পাঁচজনে। এর আগে এক চিকিৎসকসহ চারজন করোনায় আক্রান্ত হন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন