কমলনগরে বিদ্যুৎস্পৃষ্টে বিদ্যালয়ের নৈশ প্রহরীর মৃত্যু

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২২ এপ্রিল, ২০২০ ৮:৪৬ অপরাহ্ণ

লক্ষ্মীপুরের কমলনগরে নিজ ঘরে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরিফুর রহমান বাঘা (২৭) এক যুবকের মৃত্যু হয়েছে।

 

বুধবার (২২ এপ্রিল) রাত ৭টার দিকে উপজেলার চরফলকন ইউনিয়নের লুধুয়া ফলকন গ্রামে এ ঘটনা ঘটে। তিনি পশ্চিম চরফলকন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশ প্রহরী ও একই এলাকার নুর উদ্দিন বাঘার ছেলে। মৃত আরিফের চাচাতো ভাই লক্ষ্মীপুর জেলা পরিষদের সদস্য মোশারেফ হোসেন বাঘা বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি জানা, নিজ বাড়ির রান্নাঘরে আরিফ বিদ্যুতের কাজ করছিলেন। অসাবধানতাবসত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি পড়ে যান। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মুশফিকুর রহমান জানান, হাসপাতালে আনার আগেই ওই যুবকের মৃত্যু হয়েছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন