কমলনগরে অগ্নিকান্ডে ব্যবসায়ীদের ১৩ লাখ টাকার ক্ষতি
নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে অগ্নিকান্ডে চারটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে।
এতে মালামালসহ প্রায় ১৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে বাজারের ব্যবসায়ীদের দাবি।
শনিবার গভীর রাতে উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের ফাজিল ব্যাপারিরহাট বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়সল আহাম্মেদ রতন জানান, রাত তিনটার দিকে বাজারের বাবুল মিয়ার পোলট্টি মোরগের দোকানে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে কমলনগর ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে সিএনজিচালিত দু’টি অটোরক্সিাসহ সফিকুর রহমানের গ্যারেজ, ইউছুফ মিয়ার ফার্নিচারের দোকান ও বাবুল মিয়ার পোলট্টি মোরগের দোকানসহ চারটি দোকানঘর মালামালসহ সম্পূর্ণ পুড়ে যায়।
তিনি বলেন, ‘এ অগ্নিকান্ডের ঘটনায় নগদ অর্থ, মালামাল ও দোকানঘরসহ নগদ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে বাজারের ব্যবসায়ীরা দাবি করছেন।’
কমলনগর ফায়ার সার্ভিস ইউনিটের টিম লিডার (ভারপ্রাপ্ত) মো. ইসমাইল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।