এনটিভির সাংবাদিক আবদুস শহিদের স্মরণে লক্ষ্মীপুরে বিশেষ দোয়া

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৮ অক্টোবর, ২০২০ ৪:৪৯ অপরাহ্ণ

লক্ষ্মীপুর প্রতিনিধি: এনটিভির যুগ্ম প্রধান বার্তা সম্পাদক আবদুস শহিদের আত্মার মাগফেরাত কামনায় লক্ষ্মীপুরের কমলনগরে কোরআন খতম, কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে এ উপলক্ষে ঢাকাস্থ কমলনগর উপজেলা সমিতির উদ্যোগে দুই শতাধিক এতিম ও অসহায়দের মধ্যাহ্নভোজ করানো হয়েছে। কমলনগরের তোরাবগঞ্জ গ্রামে সাংবাদিক আবদুস শহিদের প্রতিষ্ঠিত আফিয়া বারী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।

 

এতে উপস্থিত ছিলেন ঢাকাস্থ কমলনগর উপজেলা সমিতির সভাপতি এডভোকেট জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক খন্দকার নাজির আহমেদ, তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়সল আহমেদ রতন, হাজিরহাট উপকূল কলেজের সাবেক অধ্যক্ষ আবদুল মোতালেব, সদস্য জাকির হোসেন সবুজ, সোহেব হোসেন বাবলু, সিরাজুল ইসলাম বাবুল আইয়ুব, রেজওয়ান হোসেন রাশেদ ও সিরাজুল ইসলাম প্রমুখ। এসময় মাদ্রাসার শিক্ষার্থীসহ এলাকাবাসী মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেছে।

 

প্রসঙ্গত, ২৩ আগস্ট রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিটউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিক আবদুস শতিদ মারা যান। তিনি কমলনগর উপজেলা বাস্তবায়ন কমিটির আহবায়ক ও একই উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের ইসলামপাড়া এলাকার বাসিন্দা ছিলেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন