অটোয়ায় ১৭ মার্চ বঙ্গবন্ধু দিবস ঘোষণা

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২৪ ডিসেম্বর, ২০১৯ ১:৪৫ অপরাহ্ণ

কানাডার রাজধানী অটোয়ায় ২০২০ সালের ১৭ মার্চকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিবস ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব অটোয়া ভ্যালির (বিএসিএওভি) আবেদনের পরিপ্রেক্ষিতে অটোয়ার মেয়র জিম ওয়াটসন আনুষ্ঠানিকভাবে দিনটিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিবস হিসেবে ঘোষণা করেন।

এ বিষয়ে বিএসিএওভির সভাপতি শাহ বাহাউদ্দিন শিশির গণমাধ্যমকে জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উদযাপন এবং অটোয়ার মেয়র জিম অটোয়ায় ১৭ মার্চ বঙ্গবন্ধু দিবস ঘোষণা

ওয়াটসনের কাছ থেকে ঘোষণাপত্রের দুটি অনুলিপি গ্রহণ উপলক্ষে ২০২০ সালের ১৭ মার্চ অটোয়া সিটি হলে একটি অনুষ্ঠানের আয়োজন করা হবে।

এই ঘোষণাপত্র বিএসিএওভির পক্ষ থেকে বঙ্গবন্ধু জাদুঘরে পাঠানো হবে। এ ছাড়া বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বিএসিএওভির পক্ষ থেকে ২০২০ সালের ২৮ মার্চ একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন