৩৩ বছরে পা দিলেন বিদ্যা সিনহা মিম

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৬ ৭:৫২ অপরাহ্ণ

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের জন্মদিন আজ। জীবনের আরও একটি বছর পার করে ৩৩ বছরে পা রাখলেন তিনি। অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নেওয়া এই তারকা ব্যক্তিগত জীবনে অবশ্য জন্মদিন ঘিরে বড় কোনো আয়োজন পছন্দ করেন না। বরং পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটিয়েই বিশেষ দিনটি উদযাপন করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন।

জন্মদিনের আগের দিনই ব্যাংকক সফর শেষ করে দেশে ফিরেছেন মিম। অভিনেত্রী জানান, পরিবারের সঙ্গে জন্মদিন কাটানোই তার কাছে সবচেয়ে আনন্দের বিষয়। এ কারণেই ভ্রমণের সময় এমনভাবে নির্ধারণ করেছিলেন, যাতে বিশেষ দিনটিতে দেশে ফিরে কাছের মানুষদের সঙ্গ পাওয়া যায়।

এদিকে ৩৩ বছরে পা রাখাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমেও তাকে নিয়ে চলছে নানা আলোচনা। মজার ছলে একজন জানতে চান, ৩৩ বছর বয়স পর্যন্ত কেউ কখনো মিমকে দেওয়া কথা ভেঙেছেন কি না। হাসিমুখে অভিনেত্রীর উত্তর, তার সঙ্গে এমন ঘটনা কখনো ঘটেনি। সবাই তাকে দেওয়া কথা রেখেছেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন