‘শ্রমিকদের প্রতি সহানুভূতি মনোভাব দেখানো উচিত’
শ্রমিকদের প্রতি সহানুভূতি মনোভাব দেখানো উচিত শ্রমিকরা আমাদের সম্পদের মূল চাবিকাঠি। তাদের শ্রমের বিনিময়ে আমাদের কল-কারখানা ও কৃষি ব্যবস্থা টিকে আছে। তাদের প্রতি সহানুভূতি মনোভাব দেখাতে হবে।
শুক্রবার (১মে) শ্রমিক দিবস উপলক্ষে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা বলেন লক্ষ্মীপুরে জেলা শ্রমিক লীগের আহবায়ক মামুনুর রশিদ।
তিনি আরো বলেন, শ্রমিকদের মজুরি যথাসময়ে দিতে হবে। তাদেরকে সম্মান করতে হবে। করোনার এই ক্রান্তিলগ্নে প্রত্যেক প্রতিষ্ঠানে মালিককেই অসহায় শ্রমিকদের পাশে দাঁড়ানো উচিত। শ্রমিকরা প্রত্যেকটি প্রতিষ্ঠানের বড় একটি অংশ। তারা বাঁচলে প্রতিষ্ঠান বাঁচবে। লক্ষ্মীপুরে চালক ও নির্মাণ শ্রমিকসহ সকল শ্রমিকদেরকে যে সকল প্রশাসন ও রাজনৈতিক ব্যক্তিরা সহযোগীতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞ। এ সহযোগীতা অব্যাহত রাখার আহবান জানান মামুনুর রশিদ।