লাখ পেরিয়েছে মোহনানিউজ, সম্পাদকের কৃতজ্ঞতা

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৮ মে, ২০২৬ ২:৩৩ অপরাহ্ণ

অগণিত মানুষের ভালোবাসা, আস্থা ও সমর্থনে মোহনানিউজ আজ এক লাখ পরিবারের একটি বিশাল নাম।

শুরুর দিন থেকে সত্য, বস্তুনিষ্ঠ ও দ্রুত সংবাদ পৌঁছে দেওয়ার যে লক্ষ্য নিয়ে আমাদের পথচলা শুরু হয়েছিল, সেই পথচলায় আপনাদের ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা।

প্রতিটি লাইক, কমেন্ট, শেয়ার ও পরামর্শ আমাদেরকে আরও দায়িত্বশীলভাবে কাজ করতে সাহস জুগিয়েছে। সুখ-দুঃখ, সম্ভাবনা ও জনদুর্ভোগ—লক্ষ্মীপুরসহ দেশের নানা প্রান্তের মানুষের কথা তুলে ধরতে সবসময় পাশে থেকেছেন আপনারা।

আজকের এই এক লাখ পরিবারের অর্জন শুধু মোহনানিউজের নয়, এটি আমাদের সকল দর্শক, পাঠক, শুভানুধ্যায়ী ও ভালোবাসার মানুষের সম্মিলিত অর্জন।

ভবিষ্যতেও নির্ভুল, বস্তুনিষ্ঠ ও মানুষের পাশে থাকা সংবাদ পরিবেশনের অঙ্গীকার নিয়ে এগিয়ে যেতে চাই আপনাদের হাত ধরেই।
মোহনানিউজ পরিবারের পক্ষ থেকে সকল দর্শক, পাঠক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি জানাই আন্তরিক ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।

জামাল উদ্দিন রাফি
সম্পাদক ও প্রকাশক
মোহনানিউজ
www.mohonanews.com

মতামতের জন্য সম্পাদক দায়ী নন