রায়পুরে ১৫ প্রার্থীর মনোনয়পত্র দাখিল
রায়পুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা পরিষদ নির্বাচনে ১৫জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারী) বিকেল ৫টা পর্যন্ত সরকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রার্থীরা এসব মনোনয়নপত্র দাখিল করেন। উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে ২জন, ভাইস চেয়ারম্যান পদে ৯জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ৪জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।
জানা গেছে, চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ মামুনুর রশিদ ও সতন্ত্র প্রার্থী বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান মাস্টার আলতাফ হোসেন হাওলাদার বি.এস.সি। ভাইস চেয়ারম্যান পদে এ্যাড. আবুল কালাম আজাদ, মোঃ মাইনুদ্দিন মোল্যা, মারুফ বিন জাকারিয়া, হারুনুর রশিদ, মোঃ আনছার উল্যা, মোঃ শাহজাহান মিয়া, আশিফ রুহুল, সফিকুর রহমান খান এবং সালাউদ্দিন আহাম্মেদ
এছাড়া নারী ভাইস চেয়ারম্যান পদে হাজী মাজেদা বেগম, কহিনূর বেগম, হাসিনা বেগম এবং রাহেলা আক্তার মনোনয়নপত্র দাখিল করেন।