রামগঞ্জে মাহমুদ গ্রুপের শাড়ি-লুঙ্গি ও খাদ্য সামগ্রী বিতরণ

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১০ মে, ২০২০ ৬:০৪ অপরাহ্ণ

রামগঞ্জ সংবাদদাতা: লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা ও পার্শ্ববর্তী  উপজেলার ১০টি গ্রামে ৬ হাজার দুস্থ্য পরিবারে রোববার (১০ মে) দিনব্যাপী মাহমুদ গ্রুপের শাড়ি-লুঙ্গি খাদ্য সামগ্রী বিতরণ  করা হয়।

মাহমুদ গ্রুপের এমডি একে.এম আমিনুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে সামাজিক দ্রুরুত্ব বজায় রেখে কালিকাপুর,রসুলপুর,শৈলখালী,করপাড়া, শ্যামপুর, গৌরিপুর,বদরপুর,হাসন্দি,পানপাড়া,কাশিমনগর গ্রামে বাড়ি বাড়ি  গিয়ে শাড়ি-লুঙ্গি,খাদ্য  সামগ্রী বিতরণ করেন।

বিতরণের সময় উপস্থিত ছিলেন মোহাম্মদিয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনর্চাজ ইন্সপেক্টর এমদাদুল হক এমদান,রাজনীতিবিদ জামাল হোসেন সাজু,রফিকুল ইসলাম প্রমুখ।

মাহমুদ গ্রুপের এমডির প্রতিনিধি জামাল হোসেন সাজু বলেন,তিন ইউনিয়নের ১০ গ্রামে দুই হাজার শাড়ি,এক হাজার লুঙ্গি,দুই হাজার খাদ্য ও এক হাজার ইফতার সামগ্রী বিতরন করা হয়েছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন