বুশরার নতুন চমক

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১ সেপ্টেম্বর, ২০১৮ ১:১৩ পূর্বাহ্ণ

বুশরা শাহরিয়ার, গান করেন বেছে বেছে।

বেশ আগেই শুরু করেছেন ‘বাংলাদেশ’ সিরিজ।

তিনটি গান করেছেন এরই মধ্যে, এই সিরিজের।

তারপর উড়ে গেছেন দিল্লী, পড়াশুনার কাজে।

ঢাকায় ফিরেছেন সম্প্রতি।

হাতে নিয়েছেন ‘বাংলাদেশ’ সিরিজের নতুন প্রজেক্ট, ‘খেলাধুলার বাংলাদেশ’।

বাংলাদেশের খেলাগুলোকে একটি গানের মাধ্যমে সারাবিশ্বের কাছে তুলে ধরার প্রয়াস এটি।

বুশরা বলছেন-

আমার চেষ্টা বাংলাদেশের খেলাগুলোকে একটি গানের মাধ্যমে সারাবিশ্বের কাছে তুলে ধরা। এরমধ্যে অনেক রকমের খেলা আমাদের গ্রামবাংলা থেকে হারিয়েও গেছে। সেই ভাবনা থেকেই খেলাগুলোকে একসঙ্গে তুলে আনার এই চেষ্টা। জানি না কতটুকু পেরেছি। তবে চেষ্টার কোনও কমতি রাখিনি।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Aug/31/1535728025472.jpg
বুশরার সঙ্গে মুস্তাফিজ

বিশেষ এই গানের ভিডিওতে মডেল হয়েছেন দেশের অনেক তারকা খেলোয়াড়।

ভিডিও নির্মাতা তানিম রহমান অংশু।

 

https://www.facebook.com/bushra.shahriar/videos/10160813638415054/?t=0

মতামতের জন্য সম্পাদক দায়ী নন