নবীন শিক্ষার্থীদের বরণ করে নিলো লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল কলেজ
নিজস্ব সংবাদদাতা : বর্ণাঢ্য আয়োজনে একাদশ শ্রেণীর নবীন শিক্ষার্থীদের বরণ করেছে লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল কলেজ।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে শহরের টাউন হল মিলনায়তনে ২’শতাধিক শিক্ষার্থীকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
এছাড়া শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।
কলেজের অধ্যক্ষের প্রফেসর রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর হাসিবুল সিদ্দিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ন্যাশনাল আইডিয়াল কলেজের পরিচালক এডভোকেট নিজাম উদ্দিন মাহমুদ, মাওলানা জহিরুল ইসলাম, মাওলানা আব্দুল করিম, আবু তারেক, উপাধ্যক্ষ হাবিবুর রহমান সবুজ প্রমুখ।
অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। বক্তারা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার পাশাপাশি নৈতিক মূল্যবোধ সম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
এছাড়া অনুষ্ঠানে কলেজের সকল শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, কর্মকর্তা-কর্মচারী এবং একাদশ ও দ্বাদশ শ্রেণির বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।