আলোচিত - মোহনানিউজ

চাপের মধ্যে আতঙ্কিত হতে চান না হাসান মাহমুদ
আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক থেকে ইনজুরি পিছু নিয়েছে তরুণ পেসার হাসান মাহমুদের। ২০২০ সালের মার্চে টি-টোয়েন্টি অভিষেকের পর পরবর্তী ম্যাচের জন্য অপেক্ষা করতে হয়েছে ২৮ মাস।

সর্বশেষ জিম্বাবুয়ে সফরে প্রত্যাবর্তন টি-টোয়েন্টি সিরিজে ২ ইনিংসে ৩ উইকেট পেয়েছেন ২২ বছর বয়সি এই তরুণ। তবে ইনজুরিতে এশিয়া কাপ মিশনে যেতে পারেননি।

ইনজুরি কাটিয়ে পুরোপুরি ফিট হওয়ার আগে টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে পেয়েছেন জায়গা লক্ষ্মীপুরের এই ছেলেটি। রিহ্যাবে ফিট হয়ে ওঠা হাসান মাহমুদ আগামী ১৯ সেপ্টেম্বর (সোমবার) থেকে নেটে বোলিং শুরু করেছেন।

গণমাধ্যমকে তা নিশ্চিত করেছেন হাসান মাহমুদ—‘পায়ের পাতার চোটে বল হাতে নিইনি…১৯ তারিখে বোলিং করব ইনশাআল্লাহ।’

বিশ্বকাপে আত্মবিশ্বাস নিয়ে বোলিং করতে চান হাসান মাহমুদ—‘ সর্বশেষ জিম্বাবুয়ে যে সিরিজটা খেলেছিলাম। ওই সিরিজ থেকে খুবই আত্মবিশ্বাসী । যেহেতু এখন বিশ্বকাপ দলে আছি, নিজের সেরাটাই দিতে চাই।’

চাপের মুখে ভেঙ্গে পড়ে বাংলাদেশ বোলাররা। এখন থেকে বেরিয়ে আসতে চান হাসান মাহমুদ—‘যখন চাপের সময় আসে তখন হয়তবা আমরা বেশি পেনিক হয়ে যাই, অথবা আমাদের যে মেইন স্কিলটা ওটা হয়তো ভুলে যাই। এখান থেকে বেরিয়ে আসা আমাদের শিখতে হবে।’

চাপ মুক্ত হতে উলটো প্রতিপক্ষ ব্যাটারদের চাপে ফেলতে অনবরত ইয়র্কার ডেলিভারি দিতে চান হাসান মাহমুদ—‘যখন চাপের মুহূর্ত আসে তখন আমরা প্যানিক না হয়ে স্কিলের মধ্যে থাকতে হবে। কন্টিনিউ ইয়ার্কার মারতে পারব।’

ডেথ ওভারে কার্যকরী বোলিংয়ের জন্য আত্মবিশ্বাস থাকা জরুরি বলে মনে করছেন তিনি—‘প্রত্যেকটা ফাস্ট বোলারের একটা ক্যাটাগরি আলাদা ডেথ ওভারে বল করার জন্য। সবার এমন আত্মবিশ্বাস রাখতে হবে যে আমরা পারব। সে জিনিসটা নিয়ে সামনে আমরা অবশ্যই কাজ করব। কোচ আছেন, আমরা কথা বলব।’

The post চাপের মধ্যে আতঙ্কিত হতে চান না হাসান মাহমুদ appeared first on মোহনানিউজ.

ইউক্রেন-রাশিয়া সংকটের কী প্রভাব পড়তে পারে বাংলাদেশের ওপর?
বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রসহ বেশ কয়েকটি প্রকল্পে কাজ করছে রাশিয়া। সেই সঙ্গে বাংলাদেশ সামরিক সরঞ্জাম, খাদ্যপণ্য ইত্যাদি আমদানি করে থাকে রাশিয়া থেকে। তা ছাড়া এখন তৈরি পোশাক শিল্পের নতুন বাজার হিসাবেও বিবেচনা করা হচ্ছে রাশিয়াকে।

কিন্তু ইউক্রেনের ওপর হামলার জের ধরে রাশিয়ার ওপর বড় ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছে পশ্চিমা দেশগুলো। ইউক্রেন-রাশিয়া সংকটের কী প্রভাব পড়তে পারে বাংলাদেশের ওপর?

রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০২০-২০২১ অর্থবছরে বাংলাদেশে থেকে রাশিয়ায় রপ্তানি হয়েছে ৬৬ কোটি ৫৩ লাখ মার্কিন ডলারের পণ্য, যার মধ্যে তৈরি পোশাক সবচেয়ে বেশি। আমদানি হয়েছে ৪৬ কোটি ৬৭ লাখ ডলারের পণ্য, যার বেশিরভাগটাই খাদ্য পণ্য।

এর আগের বছর রাশিয়ায় বাংলাদেশ রপ্তানি করেছিল ৪৮ কোটি ৭০ লাখ ডলারের পণ্য, অন্যদিকে আমদানি হয়েছে ৭৮ কোটি ২০ লাখ ডলারের পণ্য।

বিশেষ করে গমের চাহিদার এক-তৃতীয়াংশ আসে রাশিয়া ও ইউক্রেন থেকে। ভুট্টার ২০ শতাংশ আসে এই দুটি দেশ থেকে। আবার তৈরি পোশাক রপ্তানির নতুন বাজার হিসাবে বিবেচনা করা হচ্ছে রাশিয়াকেও।

বাংলাদেশের ব্যবসায়ীরা বলছেন, ইউক্রেন-রাশিয়া সংকটের প্রভাব এর মধ্যেই পড়তে শুরু করেছে তাদের ব্যবসার ওপর।

বাংলাদেশের অন্যতম প্রধান গম আমদানিকারক, সিটি গ্রুপের একজন পরিচালক বিশ্বজিৎ সাহা বিবিসি বাংলাকে বলছেন, ”রাশিয়া এবং ইউক্রেন থেকে প্রতিবছর আট থেকে দশ লাখ টন গম আমদানি হয়। সেটা বাধাগ্রস্ত হবে। অন্যান্য যে মালামাল রাশিয়া থেকে আমরা এনে থাকি, এই পরিস্থিতিতে জাহাজগুলোতে সেই মালামাল তোলা যাবে কিনা জানি না।”

”এই যুদ্ধের কারণে তেলের দাম বাড়ছে, সেটারও একটা প্রভাব ব্যবসা-বাণিজ্যের ওপরে পড়বে।”

ব্যবসায়ীরা জানাচ্ছেন, যুদ্ধের কারণে পণ্যবাহী জাহাজগুলো এখন কৃষ্ণসাগরে যেতে চাইছে না। ফলে রপ্তানিকারকরাও চিন্তার মধ্যে পড়েছেন।

ইউক্রেনের ওপর হামলার জের ধরে এর মধ্যেই যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, জাপানসহ একাধিক দেশ রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে, যার বেশিরভাগই অর্থনৈতিক।

এই যুদ্ধের প্রভাবে এর মধ্যেই বাড়তে শুরু করেছে জ্বালানি তেলের দাম।

সূর্যমুখী তেল, ভুট্টা, গম ইত্যাদি খাদ্য পণ্যের বাইরে প্রাকৃতিক গ্যাসের বড় রপ্তানিকারক দেশ রাশিয়া। ফলে প্রাকৃতিক গ্যাসের দাম বেড়ে যাওয়ারও আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা।

অর্থনীতিবিদ নাজনীন আহমেদ বলছেন, দ্রুত সমাধান না হলে এই সংকটের বড় প্রভাব পড়বে বাংলাদেশের অর্থনীতির ওপরেও। বিশেষ করে জ্বালানি ও খাদ্য পণ্যের দাম বাড়লে তার প্রভাব সব ক্ষেত্রেই পড়ে।

তিনি বলছেন, ”যে কোনো অবরোধ যখন দেয়া হয়, সেটার মাত্রাটা ব্যাপক হলে বাংলাদেশ কেন, সারা বিশ্বের জন্যই একটা চিন্তার ব্যাপার হয়ে যায়। আর রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে তো চিন্তার কারণ আছেই, কারণ জ্বালানি তেলের মূল্য এর মধ্যেই বাড়ছে। সেটা বাড়লে যানবাহন, কৃষি-সবকিছুর ওপর প্রভাব পড়ে।”

প্রভাবটা কতো ব্যাপক হবে, সেটা নির্ভর করবে এই সংকট কতদিন ধরে চলে, তার ওপরে। যদি নিষেধাজ্ঞা দীর্ঘায়িত হয়, তাহলে সেটার মাত্রা বাড়তেই থাকবে। পক্ষ-বিপক্ষের প্রশ্ন আসবে। তখন তা বাংলাদেশের জন্য একটি বড় সমস্যার কারণ হয়ে উঠবে।”

তিনি বলছেন, বর্তমান বিশ্বায়নের যুগে কোন দেশ কার সঙ্গে ব্যবসা করছে, সেটাই যে শুধুমাত্র গুরুত্বপূর্ণ তা নয়। বিশ্বে যদি কোন পণ্যের দাম বেড়ে যায়, তাহলে সেটা ব্যবহারকারী সব দেশের ওপরেই তার প্রভাব পড়ে।

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় থেকেই তার সাথে রাশিয়ার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ এর মতো বড় প্রকল্পের কাজ চলছে রাশিয়ার সহায়তায়।

তবে রাশিয়ার ওপরের সাম্প্রতিক নিষেধাজ্ঞার ফলে এসব প্রকল্পে কোন প্রভাব পড়ার আশঙ্কা করছেন না বাংলাদেশের কর্মকর্তারা। রাশিয়া থেকে সামরিক সরঞ্জামও কেনে বাংলাদেশ।

কূটনীতিকরা বলছেন, বৈশ্বিক একটি পরাশক্তি হিসাবে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার প্রভাব বিশ্বের দেশগুলোর ওপর নানাভাবে পড়বে।

সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন বলছেন, সংকট আরও আরও দীর্ঘ হলে বাংলাদেশের ওপরে কূটনীতিকভাব চাপও তৈরি হতে পারে।

তিনি বলছেন, ”একটা যুদ্ধ যখন শুরু হয়, তখন বহুমুখী সমস্যার সৃষ্টি করে। সেটা শুধু সেই দুইটা দেশ বা জোটের মধ্যে থাকে না, প্রত্যেকেই অ্যাফেক্টেড হয়।”

তিনি বলছেন, বাংলাদেশের ওপর কি বা কতটা প্রভাব পড়তে যাচ্ছে, তা হয়তো এখনো পরিষ্কার নয়। কিন্তু বিশ্বের পরাশক্তিগুলোর বিরোধে বাংলাদেশ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য এখনই সতর্ক হতে হবে।

”প্রথমত হলো, আমাদের এক ধরনের নিরপেক্ষতা ধরে রাখতে হবে। আমরা কোন পক্ষ নেবো না। তবে যুক্তরাষ্ট্র কড়া নিষেধাজ্ঞা দিলে সেটা আমাদের মেনে নিতে হবে, সেটা লঙ্ঘন করার উপায় আমাদের নেই। রাশিয়াও সেটা বুঝবে।

”ফলে আমাদের দেখতে হবে, সেই নিষেধাজ্ঞা না ভেঙে, রাশিয়ার সঙ্গে আমাদের যে ব্যবসা-বাণিজ্য আছে, বিশেষ করে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ব্যাপারে, সেটা কীভাবে আমরা অব্যাহত রাখতে পারি, সেই চেষ্টা করতে হবে।” – তিনি বলছেন।

অর্থনীতিবিদ এবং কূটনীতিকরা বলছেন, খুব তাড়াতাড়ি হয়তো রাশিয়া সংকটের বড় প্রভাব বাংলাদেশে দৃশ্যমান হবে না।

কিন্তু এই যুদ্ধ দীর্ঘায়িত হলে, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার আওতা আরও বাড়লে বাংলাদেশ কী করবে, বাংলাদেশকে সেই আগাম পরিকল্পনা নিয়ে রাখতে হবে।-বিবিসি।

The post ইউক্রেন-রাশিয়া সংকটের কী প্রভাব পড়তে পারে বাংলাদেশের ওপর? appeared first on মোহনানিউজ.

লক্ষ্মীপুরে আ.লীগ নেতা মানিকের স্মরণে দোয়া
নিজস্ব সংবাদদাতা: লক্ষ্মীপুরে সাবেক আওয়ামী লীগ নেতা মরহুম সাহাব উদ্দিন মানিকের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়েছে। এসময় তাঁর ছেলে জেলা শ্রমিক লীগের আহবায়ক মামুনুর রশিদের উদ্যোগে শিশু পরিবারের এতিম শিশুদের নিয়ে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

মানিকের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে শিশু পরিবার প্রাঙ্গণে রোববার (২০ জুন) লক্ষ্মীপুর পৌর আওয়ামী লীগের ব্যানারে এ আয়োজন করা হয়। এসময় সাবেক এ নেতাকে জান্নাতবাসী করার লক্ষ্যে দোয়া করেন অতিথিরা।

মরহুম মানিক পৌর আওয়ামী লীগের সদস্য ও পৌর ১ নম্বর ওয়ার্ডের সভাপতি ছিলেন।

লক্ষ্মীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরীর সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু।

পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন বাবরের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান।

এসময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বেলায়েত হোসেন বেলাল, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রহমত উল্যাহ বিপ্লব, সাবেক ভাইস চেয়ারম্যান হাফিজ উল্যাহ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন ভূঁইয়া নিশাদ ও নজরুল ইসলাম ভুলু প্রমুখ।

বক্তারা বলেন, মানিক একজন দক্ষ রাজনৈতিক ব্যক্তি ছিলেন। স্থানীয় রাজনীতিতে তিনি উজ্জ্বল নক্ষত্র হয়ে আছেন। মৃত্যুর পরও তিনি নেতাকর্মীদের মাঝে বেঁচে আছেন। তার ছেলে মামুনও একইভাবে আওয়ামী রাজনীতিতে অবদান রেখে যাচ্ছেন।

The post লক্ষ্মীপুরে আ.লীগ নেতা মানিকের স্মরণে দোয়া appeared first on মোহনানিউজ.

হাসপাতালের জানালা ভেঙে পালালেন ৩১ করোনা রোগী
মহামারি করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় ভারতে চিকিৎসা ব্যবস্থা এমনিতেই ভেঙে পড়েছে। অনেকে চিকিৎসা নিতে চাইলেও হাসপাতালে পাচ্ছেন না কাঙ্ক্ষিত শয্যা বা জায়গা। তবে এরপরও হাসপাতালে যারা জায়গা পেয়েছিলেন; তাদেরকে ‘সৌভাগ্যবানই’ বলা চলে।

কিন্তু করোনায় আক্রান্ত সেই সৌভাগ্যবানদেরই অনেকে পালিয়েছেন হাসপাতালের জানালা ভেঙে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলার অরুন্ধতীনগরের পিআরটিআই কোভিড কেয়ার সেন্টার হাসপাতালে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাতে পুলিশের নজর এড়িয়ে ওই করোনা হাসপাতালের জানালা ভেঙে ৩১ জন রোগী পালিয়ে যান। বিষয়টি নিশ্চিত করেছেন পশ্চিম ত্রিপুরার অরুন্ধতীনগরের জেলা ম্যাজিস্ট্রেট শৈলেষ কুমার যাদব।

ত্রিপুরা সদরের সাবডিভিশনাল পুলিশ অফিসার অর্নিবান দাস জানিয়েছেন, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান এবং পশ্চিমবঙ্গসহ আরও বেশ কয়েকটি রাজ্য থেকে ত্রিপুরায় আসা যাত্রীদের করোনা শনাক্তকরণ পরীক্ষা করা হয়েছিল। পরীক্ষায় প্রায় ৫০ জনের রিপোর্ট পজিটিভ আসে। এরপরই সংক্রমণ রুখতে তাদের ওই পিআরটিআই কোভিড কেয়ার হাসপাতালে কোয়ারেন্টাইনে রাখা হয়।

সংবাদমাধ্যমগুলো বলছে, ওই ৫০ জন রোগীর মধ্যে মোট ৩১ জন করোনা হাসপাতালের জানালা ভেঙে পুলিশের নজর এড়িয়ে পাইপ বেয়ে নিচে নামেন এবং সেখান থেকে পালিয়ে যান। পরে হাসপাতালের অনেক বেড খালি থাকায় বিষয়টি নজরে আসে। শুরু হয় ব্যাপক তল্লাশি। যদিও এখনো পর্যন্ত পলাতক করোনা রোগীদের কারও খোঁজ মেলেনি।

এর আগেও বেশ কয়েকজন রোগী পালানোর চেষ্টা করায় আগেভাগেই হাসপাতালের গেটে পুলিশি পাহারাও বসানো হয়। তবে বৃহস্পতিবার রাতে কীভাবে একসঙ্গে এত করোনা রোগী পালিয়ে গেল তা নিয়েও উঠছে প্রশ্ন।

Tripura: 30 COVID-19 patients escaped from a COVID care centre in Agartala. “All those who fled had come here from UP, Bihar, Rajasthan, MP & West Bengal to take part in a recruitment rally of Tripura State Rifles,” said Shailesh Kr Yadav, DM) West Tripura district (22.4) pic.twitter.com/u7akPd5fvd

— ANI (@ANI) April 22, 2021

এদিকে এ ঘটনায় রাজ্যজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রাজ্যের প্রায় সকল রেলওয়ে স্টেশন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ জায়গায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। পলাতক করোনা রোগীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশও।

The post হাসপাতালের জানালা ভেঙে পালালেন ৩১ করোনা রোগী appeared first on মোহনানিউজ.

একদিনে বিশ্বে ১২ হাজারের বেশি প্রাণহানি
প্রাণঘাতী ভাইরাস করোনায় বিপর্যস্ত পুরো বিশ্ব। শীতের মৌসুম শুরু হতেই বিশ্বে করোনায় মৃত্যু আবার বাড়তে শুরু করেছে। গত একদিনে ১২ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে অদৃশ্য এই ভাইরাসটিতে। বিশ্বে করোনায় আক্রান্ত ৬ কোটি ৯২ লাখ এবং মৃত্যু ১৫ লাখ ৭৫ হাজার ছাড়িয়েছে। সুস্থ হওয়ার সংখ্যা ৪ কোটি ৭৯ লাখ পার।

গত একদিনে করোনায় নতুন করে মৃত্যু হয়েছে ১২ হাজার ২৬০ জনের। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৪৩ হাজার ৪৭২ জন। নতুন করে বিধিনিষেধ আরোপ করেছে বিশ্বের বেশ কয়েকটি দেশ।

করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ কোটি ৯২ লাখ ২৭ হাজার জন এবং মৃত্যু হয়েছে ১৫ লাখ ৭৫ হাজার ৬১২ জনের। সুস্থ হয়েছেন ৪ কোটি ৭৯ লাখ ৮২ হাজার ১৯ জন।

পরিসংখ্যান অনুযায়ী করোনায় এখন পর্যন্ত সবচেয়ে সংক্রমণ ও মৃত্যু বেশি হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ১ কোটি ৫৮ লাখ ২০ হাজার ৪২ জন। মৃত্যু হয়েছে ২ লাখ ৯৬ হাজার ৬৯৮ জনের। দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ৯৭ লাখ ৬২ হাজার ৩২৬ জন এবং মারা গেছেন ১ লাখ ৪১ হাজার ৭৩৫ জন।

তৃতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৬৭ লাখ ৩০ হাজারের বেশি মানুষ সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ১ লাখ ৭৯ হাজার ৩২ জনের।

চতুর্থ অবস্থানে থাকা রাশিয়ায় করোনায় সংক্রমণের সংখ্যা ২৫ লাখ ৪১ হাজার ১৯৯ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৪৪ হাজার ৭১৮ জনের।

পঞ্চম স্থানে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ২৩ লাখ ২৪ হাজার ২১৬ জন। এর মধ্যে মারা গেছেন ৫৬ হাজার ৬৪৮ জন।

প্রাণঘাতী ভাইরাসটির সংক্রমণ বাড়ছে বাংলাদেশেও। ২৬ নম্বর অবস্থানে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ৪ লাখ ৮৪ হাজার ১০৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশে করোনায় মৃত্যু হয়েছে ৬ হাজার ৯৩০ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ৪ লাখ ৫ হাজার ৯৬৬ জন।

The post একদিনে বিশ্বে ১২ হাজারের বেশি প্রাণহানি appeared first on মোহনানিউজ.

করোনার তিন মাসে আক্রান্ত ৮ লাখ, মৃত্যু ৪০ হাজার
৩১ ডিসেম্বর, ২০১৯। চীনের উহান শহরে এদিন ধরা পড়েছিল নতুন এক ভাইরাস, পরে যার নাম দেয়া হয় নভেল করোনাভাইরাস বা এনসিওভি-১৯। তখনও হয়তো কেউ ভাবেনি, মাত্র কয়েক মাসের ব্যবধানেই এতটা প্রাণঘাতী হয়ে উঠবে এই ব্যাধি। আজ তার তিন মাস পূরণ হলো। এই ক’দিনেই বিশ্বের দুই শতাধিক দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনা। এতে আক্রান্ত হয়েছেন অন্তত আট লাখ মানুষ, প্রাণ হারিয়েছেন ৪০ হাজারেরও বেশি।

করোনাভাইরাস সংক্রমণের সর্বশেষ তথ্য প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের হিসাবে, বিশ্বজুড়ে এপর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮ লাখ ২৪ হাজার ৫২৯ জন। মারা গেছেন ৪০ হাজার ৬৭২ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন মাত্র ১ লাখ ৭৪ হাজার ৩৫৯ জন।

প্রায় দুই মাসের বেশি সময় আক্রান্তের সংখ্যায় সবার ওপর ছিল চীন। তবে গত দু’সপ্তাহেই সবাইকে ছাড়িয়ে গেছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এপর্যন্ত প্রায় পৌনে দুই লাখ মানুষের শরীরে নভেল করোনভাইরাস শনাক্ত হয়েছে, মারা গেছেন ৩ হাজার ৪২৪ জন। সেখানে গত ২৪ ঘণ্টাতেই মারা গেছেন ২৮৩ জন।

করোনায় গত এক মাসেই মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ইতালি। দেশটিতে এপর্যন্ত ১২ হাজার ৪২৮ জন প্রাণ হারিয়েছেন, আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫ হাজার ৭৯২ জন।

অনেকটা একই অবস্থা স্পেনেরও। দেশটিতে ৯৪ হাজার ৪১৭ জন আক্রান্ত ও ৮ হাজার ২৬৯ জন মারা গেছেন।

চীনে এপর্যন্ত আক্রান্তের সংখ্যা ৮১ হাজার ৫১৮ জন, মৃত্যু হয়েছে ৩ হাজার ৩০৫ জনের।

The post করোনার তিন মাসে আক্রান্ত ৮ লাখ, মৃত্যু ৪০ হাজার appeared first on মোহনানিউজ.

দুদক পরিচালকের মৃত্যু : ছেলের ফেসবুক স্ট্যাটাসে সবাইকে ঘরে থাকার আকুতি
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সোমবার সকালে মারা গেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক জালাল সাইফুর রহমান। বাবার মৃত্যুর পর ছেলে সামিন রহমান ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি জানান, সেলফ আইসোলেশনে থাকার কারণে বাবার জানাজা ও দাফনে অংশ নিতে পারেননি তিনি।

দুদক পরিচালক পরিচালকের ছেলের স্ট্যাটাসটি এখানে তুলে ধরা হলো :

আমার বাবা আজ সকাল সাড়ে ৭টার দিকে কার্ডিয়াক এরেস্টের কারণে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। উনি গত ৩০ মার্চ করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে উত্তরার কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

তবে দুঃখের বিষয় এই যে, উনার মৃত্যুর সংবাদ নিয়ে লেখা প্রতিবেদনেও অনেক ভুল-ভ্রান্তি চোখে পড়ে। সে ভুল-ভ্রান্তিগুলো আমি একটু তুলে ধরতে চাই :

১। আমি উনার একমাত্র সন্তান ছিলাম, আমার কোনো ভাইবোন নেই।

২। আমি এবং আমার আম্মু দুজনই পরিপূর্ণ রূপে সুস্থ আছি।

৩। আমরা গত সাত দিন ধরে দুজনই সেলফ আইসোলেশনে আছি, কোন হাসপাতালে না। আমাদের দুজনকে আরও সাত দিন সেলফ আইসোলেশনে থাকতে হবে। (সেলফ আইসোলেশন বলতে ঘরের মধ্যে নিজেকে আলাদা করে রাখা, কার সাথে দেখা সাক্ষাৎ কিংবা মেলামেশা না করা)।

সেলফ আইসোলেশনের কারণে না বাবার জানাজার অংশ হতে পেরেছি, না উনাকে কবর দেওয়ার অংশ হতে পেরেছি। এর চেয়ে কঠিন কিছু আর নেই। উনাকে আজ ৪টার দিকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়। উনি একজন সৎ ও নিষ্ঠাবান মানুষ ছিলেন। উনার আত্মার মাগফেরাত কামনা করছি।

আমার বাবা জীবিকার তাগিদে সরকারি আদেশ না আসা পর্যন্ত ২২ মার্চ পর্যন্ত অফিস করেছিলেন। তারপর থেকে তিনি বাসাতেই ছিলেন। কিন্তু তবুও রক্ষা পাননি। তাই এখনো যারা ঘরে থাকার বিধিনিষেধ মানছেন না, তাদের সবাইকে ঘরে থাকার অনুরোধ জানাচ্ছি। আমি ব্যক্তিগতভাবে চাই না, বর্তমানে এই মুহূর্তে আমার এবং আমার পরিবারের ওপর দিয়ে যা যাচ্ছে, সেটা আমার শত্রুকেও মোকাবিলা করতে হোক।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক জালাল সাইফুর রহমান সোমবার সকালে মারা গেছেন। দুদকের ওই পরিচালক রাজধানীর উত্তরায় অবস্থিত কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মারা যাওয়া দুদক পরিচালক প্রশাসন ক্যাডারের ২২তম ব্যাচের কর্মকর্তা ছিলেন। তিনি বেশ কিছু দিন ধরে কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। প্রায় সপ্তাহখানেক ধরে কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

The post দুদক পরিচালকের মৃত্যু : ছেলের ফেসবুক স্ট্যাটাসে সবাইকে ঘরে থাকার আকুতি appeared first on মোহনানিউজ.

করোনায় আরো মৃত্যু হবে: ট্রাম্প
করোনাভাইরাসের প্রভাবে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে হতাশা ব্যক্ত করে বলেন, অদূর ভবিষ্যতে যুক্তরাষ্ট্র করোনাভাইরাসের কারণে আরোপিত  লকডাউন থেকে বেরিয়ে আসবে না। করোনার কারণে উদ্ভূত সঙ্কট থেকে যুক্তরাষ্ট্র খুব শিগগিরই মুক্ত হবে না বলে মন্তব্য করেন তিনি।

মৃত্যুর সংখ্যা বৃদ্ধি এবং কয়েক সপ্তাহ এবং সম্ভবত কয়েক মাসের জন্য নিষেধাজ্ঞামূলক ব্যবস্থা অব্যাহত রাখার বিষয়ে সতর্ক করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্পের  অন্যান্য কর্মকর্তারা্ও একই সুরে কথা বলেছেন।

স্থানীয় সময় শনিবার (৪ এপ্রিল) হোয়াইট হাউস করোনভাইরাস টাস্ক ফোর্সের ব্রিফিংয়ের সময় ট্রাম্প এ মন্তব্য করেন।
ডোনাল্ড ট্রাম্প  এক পর্যায়ে স্পষ্টভাবে সতর্ক করেন, আরো মৃত্যু হবে। মার্কিন যুক্তরাষ্ট্রে ৮,০০০ এরও বেশি লোক কোভিড -১৯ এ মারা গেছে। এই রোগ করোনাভাইরাস দ্বারা সৃষ্ট।

এমনকি লকডাউনের আওতায় থাকা বেশিরভাগ দেশের মধ্যেও মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়তে থাকবে।

শনিবার সন্ধ্যায় দেয়া ট্রাম্পের বক্তব্য কিছুটা বিভ্রান্তিমূলক বার্তা হিসাবে এসেছে। মহামারি সম্পর্কিত প্রশ্নগুলির দ্বারা এই বিভ্রান্তি আরও জোরালো হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। সূত্র : ইয়াহু নিউজ

এদিকে,  ওই ব্রিফিং শেষে সাংবাদিকদের সঙ্গেও কথা বলেন ট্রাম্প। রোববার (৫ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন উঠে এসেছে তার কিছু মন্তব্য। সেখানে যুক্তরাষ্ট্রে ‘বুলেটের গতিতে’ করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ছে। এরই মাঝে দেশটিতে ৩ লাখেরও বেশি করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৮ হাজারেরও বেশি মানুষের। এর মধ্যে নিউ ইয়র্কেই মারা গেছেন ৩ হাজার ৫শ’রও বেশি।

এ সপ্তাহে করোনা-জর্জরিত আমেরিকা সবচেয়ে ভয়াবহ দিনগুলোতে প্রবেশ করতে পারে জানিয়ে ট্রাম্প বলেন, দুর্ভাগ্যবশত (করোনা সংক্রমণের ফলে) আরও অনেক মানুষের মৃত্যু হবে। আশঙ্কা হচ্ছে যে, সম্ভবত এটি সবচেয়ে কঠিন সময় হতে চলেছে। এই সপ্তাহ আর আগামী সপ্তাহের মধ্যবর্তী সময়টা।

এ ভাইরাসকে কঠোরভাবে মোকাবিলার প্রতিশ্রুতি জানিয়ে ট্রাম্প বলেন, আমরা করোনা কবলিত অঙ্গরাজ্যগুলোতে বিপুল মাত্রায় সামরিক সহায়তা দিতে কাজ করছি। হাজার হাজার সেনা, চিকিৎসক, নার্স যুক্ত করার কাজ চলছে।

শিগগিরই নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে প্রায় ১ হাজারসহ করোনায় জর্জরতি অন্যান্য রাজ্যেও বিপুল সেনা ও চিকিৎসককে যুক্ত করা হবে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট।

বিশ্বে এখন পর্যন্ত ১২ লাখ ১ হাজার ৯৩৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৪ হাজার ৭২০ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ২ লাখ ৪৬ হাজার ৬৩৪ জন।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছেন যুক্তরাষ্ট্রে। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ১১ হাজার ৩৫৭। সেখানে প্রাণ হারিয়েছেন ৮ হাজার ৪৫২ জন ।

The post করোনায় আরো মৃত্যু হবে: ট্রাম্প appeared first on মোহনানিউজ.

করোনাভাইরাস: যুক্তরাজ্য লকডাউন
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস বা
কোভিড-১৯ এর কারণে যুক্তরাজ্যকে লকডাউন করা হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ)
এ ঘোষণা দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

করোনাভাইরাসকে দশকের ‘বৃহত্তম হুমকি’
উল্লেখ করে বরিস জনসন বলেন, প্রাণঘাতী করোনাভাইরাস ঠেকাতে যুক্তরাজ্যকে
লকডাউন করা হয়েছে। কোভিড -১৯ এর বৃদ্ধি রোধ করতে এবং স্বাস্থ্যসেবা
ব্যবস্থা রক্ষার জন্য সকলকে বাড়িতে থাকতে হবে।

যোগ করে বরিস আরও বলেন, “এই ভাইরাসের
বৃদ্ধি থামানোর জন্য বিশাল একটি জাতীয় প্রচেষ্টা ব্যতীত এমন এক মুহূর্ত
আসবে যখন বিশ্বের কোনও স্বাস্থ্যসেবা সম্ভবত এর মোকাবেলা করতে পারবে না।
কারণ সেখানে পর্যাপ্ত ভেন্টিলেটর, পর্যাপ্ত নিবিড় পরিচর্যা শয্যা,
পর্যাপ্ত ডাক্তার এবং নার্স থাকবে না।”

তবে বিশেষ কিছু কারণে বাড়ি থেকে বের
হওয়া যাবে বলে উল্লেখ করেছেন বরিস। এগুলো হলো- মৌলিক জিনিসপত্র কেনাকাটার
জন্য। এক বেলা এক্সারসাইজের জন্য বাহিরে যাওয়া যেমন- হাঁটা, দৌঁড়ানো বা
সাইকেল চালোনো। যে কোন মেডিকেল প্রয়োজনে। কাজের জন্য ভ্রমণ কিন্তু খুব বেশি
প্রয়োজন হলে। অর্থাৎ বাড়িতে থেকে করা সম্ভব নয় এমন কাজের জন্য।

আগামী তিন সপ্তাহ এই ব্যবস্থা থাকবে।
পরে এটি নিয়ে পর্যালোচনা করা হবে। যদি কেউ এই নিয়ম ভঙ্গ করে তাহলে পুলিশ
তাকে জরিমানা করবে বলে জানিয়েছেন বরিস।

The post করোনাভাইরাস: যুক্তরাজ্য লকডাউন appeared first on মোহনানিউজ.

নারী প্রধানমন্ত্রী পাচ্ছে মালয়েশিয়া
মালয়েশিয়ার প্রথম নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন ওয়ান আজিজাহ। ক্ষমতাসীন দল পাকাতান হারাপান থেকে নির্বাচিত হতে যাচ্ছেন তিনি।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) স্থানীয়
সংবাদমাধ্যম মালয়মেইল পাকাতান হারাতানের ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, ওয়ান
আজিজাহ অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিবেন।

প্রতিবেদনে আরও জানানো হয়, অর্থনীতি বিষয়ক
মন্ত্রী দাতুক সেরি আজমিন আলী ও স্থানীয় সরকারের মন্ত্রী জুরাইদা
কামারউদ্দিনকে পাকাতান হারাতান থেকে বরখাস্ত করা হয়েছে।

Source: Wan Azizah to be Malaysia’s first woman prime minister | Malay Mail

KUALA LUMPUR, Feb 24 ― Deputy Prime Minister Datuk Seri Dr Wan Azizah
Wan Ismail could be Malaysia’s first woman prime minister following the
resignation of Tun Dr Mahathir Mohamad after an allegedly failed coup
to form a backdoor government with opposition parties. A source told the
Malay Mail…

এদিকে মাহথিরের দল মালয়েশিয়ান ইউনাইটেড
ইনডিজিয়াস পার্টির (পিপিবিএম) প্রধান পাকাতান হারাতান জোট থেকে বের হয়ে
যাওয়ার ঘোষণা দিয়েছেন। পিপিবিএম’র দলীয় প্রধান মুহিউদ্দিন জানান, সংসদে
থাকা সমস্ত পিপিবিএম’র সংসদ সদস্যা পাকাতান হারাপান থেকে বের হয়ে যাচ্ছে।
সবাই মাহথির মুহাম্মদকে সমর্থন দিয়ে একটি বিধিবদ্ধ ঘোষণায় স্বাক্ষর
করেছেন।

২০০৩ সালের আগস্টে আনোয়ারের পরামর্শে
তার স্ত্রী ওয়ান আজিজাহ ন্যাশনাল জাস্টিস পার্টি ও মালয়েশিয়ান পিপলস্
পার্টি জোট করে পিপলস্ জাস্টিস পার্টি গঠন করে। ২০০৮ সালে এই তিন জোট মিলে
পাকাতান হারাকাত নামে জোট গঠন করেন।

ড. ওয়ান আজিজাহ বিনতে ওয়ান ইসমাঈল
ক্ষমতাসীন পাকাতান হারাপান দলের সভাপতি আনোয়ার ইব্রাহিমের স্ত্রী। দীর্ঘ
৬০ বছর পর ২০১৮ সালে বারিসান ন্যাশনালকে (বিএন) হারিয়ে ক্ষমতায় আসেন
আনোয়ার ইব্রাহিমের পাকাতান হারাপান দল। দলের সিদ্ধান্ত মোতাবেক দুই বছরের
(২০১৮-২০২০) জন্য প্রধানমন্ত্রী হিসেবে মাহাথির মোহাম্মহকে মনোনীত করা হয়।

The post নারী প্রধানমন্ত্রী পাচ্ছে মালয়েশিয়া appeared first on মোহনানিউজ.